Skip to content

লক্ষ্মীপুরে অগ্নিসংযোগ ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ॥ নির্বাচনের তফসিল বাতিল, তত্ত্বাবধায়ক সরকার পূর্নবহাল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে দেশব্যাপী ডাকা পঞ্চম দফা ৮৩ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন রোববার লক্ষ্মীপুরে ১৮ দলীয় জোটের অবরোধ চলছে। জেলা শহরের মিয়া রাস্তার মাথা, দক্ষিণ তেমুহনী, ইটের পুল ও পানপাড়া বাজার থেকে বিএনপি ও জামায়াত-শিবির অবরোধের সমর্থনে পৃথক মিছিল বের করে। পরে তারা গাছের গুড়ি ফেলে ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। শহরে দু’একটি রিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫