Skip to content

ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

টঙ্গী প্রতিনিধি ॥ টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমায় গত দুইদিনে অসুস্থ হয়ে তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

এরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মিল্কী গ্রামের বাসিন্দা হাফিজ উদ্দিন, মাদারীপুর সদর উপজেলার মাধববাড়ি এলাকার কদম হাজী হাওলাদার ও যশোরের কেশবপুর উপজেলার আব্দুর রাজ্জাক।

পুলিশ ও ইজতেমার আয়োজক সূত্রে জানা গেছে, গত রোববার দিনগত রাতে অসুস্থ হয়ে পড়েন হাফিজ উদ্দিন। সোমবার ভোরে তিনি মারা যান। সকালে তার জানাযা নামাজ শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

এর আগে রোববার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইজতেমা মাঠেই মারা যান কদম হাজী হাওলাদার। একই দিন আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়েছে গত শুক্রবার। চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে জোড় ইজতেমা হয়। এতে দেশ বিদেশের হাজার হাজার মুসুল্লি অংশ নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫