Skip to content

বয়স নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যকারীদের দেখিয়ে দেব : ইশরাক

বাংলাভূমি ডেস্ক ॥
বয়সজনিত কারণে ক্ষমতাসীন দলের প্রার্থীর সমালোচনার শিকার হচ্ছেন বলে অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের।

তিনি বলেছেন, ‘সরকারদলীয় প্রার্থী আমার বয়স নিয়ে সমালোচনা করে। আমি তরুণ সমাজকে বলব, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমাকে ভোট দেবেন। আমরা দেখিয়ে দেব তরুণরাও পারে।’

সিটি করপোরেশন নির্বাচনে সোমবার একাদশতম দিনের প্রচারণা শুরুর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। তরুণরাই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। তাই যারা তরুণদের বয়স নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমরা তাদের দেখিয়ে দিতে চাই, আমরা তরুণরাও নেতৃত্ব দিতে পারি।’

তিনি বলেন, ‘এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকেও ঢাকা শহরের পরিবর্তন করতে পারেনি। তাই এখন একটি পরিবর্তন দরকার। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি এই ঢাকা শহরকে সুন্দর একটি বাসযোগ্য শহরে পরিণত করার পাশাপাশি আমাদের দলের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন-সংগ্রাম চলছে তা ত্বরান্বিত করার লক্ষ্যে প্রাণপণ কাজ করে যাব।’

সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫