Skip to content

ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজের বুকে গুলি চালালো পুলিশ

বাংলাভূমি ডেস্ক ॥
ফেসবুকে একটি পোস্ট দেয়ার পর রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ লাইন মাঠে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন এক পুলিশ সদস্য। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো. কুদ্দুস সাহা (৩১)। তিনি নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুদ্দুস মিরপুর পুলিশ লাইনে ব্যারাকে থাকতেন এবং তার পদবি ছিল নায়েক। মৃত্যুর আগে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই পোস্টটি দিয়েছিলেন এবং এর ফলশ্রুতিতেই আত্মহত্যা করেন।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করব না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে।
তবে সকল অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন , আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর ’মা’ ভালো কিনা সঠিক ভাবে খবর নিবেন। কারণ পাত্রীর মা ভালো না হলে, পাত্রী কখনো ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোযখের মতো।
সুতরাং সকলের সম্মানিত অভিভাবকগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবেন।
আল্লাহ হাফেজ…
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
উত্তর বিভাগ (এসটিএফ)
মিরপুর-১৪, ঢাকা।
এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫