Skip to content

জীবনের আসল সত্য ফাঁস করে বিতর্কের মুখে নায়িকা

বিনোদন ডেস্ক ॥
অনেকদিন হলো অভিনয়ের বাইরে আছেন তিনি। সোশ্যাল মিডিয়া কিংবা অনুষ্ঠান আড্ডাতেও তার দেখা মেলে কম। দীর্ঘদিন ধরে মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত এই বলিউড অভিনেত্রী। বলছি নব্বই দশকের সাড়া জাগানো নায়িকা সোনালী বেন্দ্রের কথা। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের জীবনের গল্প শুনিয়েছেন তিনি।

নির্দধায় নিজের জীনের কিছু সত্কথা ফাঁস করে দিয়েছেন তিনি। আর জীবনের এই আসল সত্য ফাঁস করে বিতর্কের মুখে পড়েছেন নায়িকা। ক্যানসারের চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন নিউইয়র্কে। সেখানে এক সংবাদ সম্মেলনে সোনালী বেন্দ্রে শুনিয়েছেন তার জীবনের গল্প।

সোনালী বেন্দ্রে বলেন, ‘সিনেমা আমার জীবন বদলে দিয়েছে। আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। মায়ের উৎসাহে সিনেমায় এসেছিলাম। সিনেমা ছাড়াও আমার বই পড়তে ভীষণ ভালোলাগে। বই পড়ে অনেকে কিছু শিখেছি।’

সোনালী আরও বলেন, ‘আমার আয়ের উৎস ছিলো সিনেমা। সত্যি কথা বলতে টাকা রোজকার করার জন্যই আমি এসেছিলাম সিনেমার জগতে।’ সোনালীর বলা শেষের কথাগুলোকে কেন্দ্র করে বইছে সমালোচনার ঝড়।

নব্বইয়ের দশকে বলিউডে ঝড় তুলেছিলেন সোনালি। ‘আগ’, ‘দিলজালে’, ‘ডুপ্লিকেট’, ‘জখম’, ‘সারফারোশ’ ছবির মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছিলেন সোনালি। ২০০২ সালে বিয়ের পর নিজেকে গুটিয়ে নেন তিনি।

সর্বশেষ ২০১৩ সালে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিতে অভিনয় করেন। এর বাইরে টিভি সিরিয়াল ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে’-তে অভিনয় করেন সোনালি। দীর্ঘ ক্যারিয়ারে এটাই সোনালির প্রথম টিভি সিরিয়াল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫