Skip to content

শাহরুখ খানের বোন আর নেই

বিনোদন ডেস্ক ॥
বলিউড বাদশাহ শাহরুখ খানের বোন নূর জাহান আর নেই। পাকিস্তানের পেশোয়ারে বাস করতেন তিনি। সম্প্রতি সেখানেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। নূর জাহান শাহরুখের চাচাতো বোন।

নূর জাহানের স্বামী আসিফ বোরহান জানান, অনেকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। শাহরুখ খানের বাবার ভাইয়ের মেয়ে নূর জাহান।

পাকিস্তানের জেলা ও শহরের কাউন্সিলর নির্বাচনেও নির্বাচিত হয়েছেন তিনি। সব মিলিয়ে নূর রাজনৈতিকভাবে ভীষণ সক্রিয় ছিলেন। এমন কী ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিকে ৭৭ আসন থেকে তিনি মনোনয়ন নিয়েছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহারও করেন।

শাহরুখ খানকে ভীষণ ভালোবাসতেন নূর জাহান। টেলিফোনে তাদের যোগাযোগও ছিল। ১৯৯৭ ও ২০১১ সালে দু’বার শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতে আসেন নূর। প্রথমবার তার স্বামী সঙ্গে এসেছিলেন। পরেরবার একাই এসেছিলেন।

এই বোনের জন্য অবশ্য বেশ কয়েকবার তোপের মুখে পড়েছিলেন শাহরুখ। নূরের পাকিস্তান পার্লামেন্টের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন শাহরুখ খানকে। তবে তখন এসব সমালোচনার বিরোধিতা করেছেন অনেকেই।

জানা গেছে, দেশভাগের পর শাহরুখের পরিবার ও তার চাচা (নূরজাহানের বাবার পরিবার) পাকিস্তানের বাসিন্দা হন। এর আগে ভারতেই থাকতে তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫