Skip to content

বাংলাদেশের জয়ে ইশরাকের নেতৃত্বে আনন্দ মিছিল

বাংলাভূমি ডেস্ক ॥
ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ও সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ইশরাক হোসেনের মিডিয়া সমন্বয়কারী খুরশিদ আলম এ তথ্য জানিয়েছেন।

খুরশিদ আলম বলেন, ইশরাক হোসেনের নেতৃত্বে পুরান ঢাকায় আনন্দ মিছিল হয়েছে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

রোববার রাতে এক বার্তায় তিনি টাইগারদের কৃতিত্বপূর্ণ এ বিজয়ে সকল খেলোয়াড়, কর্মকর্তাকে অভিনন্দন জানান।
টাইগারদের বিজয়ে গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫