Skip to content

অবশেষে কথা বললেন পেলে

স্পোর্টস ডেস্ক ॥
কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার পেলে স্বাস্থ্য নিয়ে অবশেষে মুখ খুলেছেন। স্বাস্থ্য সমস্যা থাকায় পেলে ঘর থেকে বের হতে অস্বস্তি বোধ করছেন।

পেলের ছেলে এডিনহোর এ মন্তব্যর জবাবে পেলে বলেছেন, এ ধরণের স্বাস্থ্য সমস্যা আমার বয়সের মানুষের জন্য স্বাভাবিক।

পেলে বলেছেন, “আমি ভাল আছি। আমার শারীরিক সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ ভালোভাবে জীবনযাপনের চেষ্টা করছি আমি।” খবর: বিবিসি বাংলা।

২০১৫ সালে তার প্রোস্টেট সার্জারি হয় এবং গত বছর মূত্রাশয়ে ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে নিতে হয়।

বর্তমানে তার অনেক ব্যস্ত সময়। স্পন্সরদের জন্য কাজ করা ও ফটোশুটের বাইরেও নিজের ফুটবল জীবন নিয়ে চলচ্চিত্র বানানোর কাজে ব্রিটিশ এক পরিচালককে সহায়তা করছেন তিনি।

পেলে জানান, ‘আমার কখনো ভালো দিন যায়, আবার কখনো খারাপ দিন যায়। আমার বয়সের মানুষের জন্য এটাই স্বাভাবিক। আমি ভীত নই, যা করছি তা নিয়ে দৃঢ়সংকল্প ও আত্মবিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যস্ত সূচীতে থাকা নিয়মিত দায়িত্বগুলো আমি এড়িয়ে যাচ্ছি না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫