Skip to content

রহমত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুম অ্যাডভোকেট মো. রহমত আলীর আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমমন্ত্রী ওবায়দুল কাদেরও অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মো. রহমত আলী (৭৫)।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবক্তা অ্যাডভোকেট রহমত আলী। তার মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫