Skip to content

বাবার উৎসাহে পর্নোস্টার হলেন খ্যাতিমান পরিচালকের মেয়ে

বিনোদন ডেস্ক ॥
পরিচালকের নাম শুনলেই চোখ কপালে উঠবে। বিশ্ব মাতিয়েছে তার সিনেমা। অন্যদিকে তার মেয়ে নায়িকা না হয়ে নাম লিখিয়েছেন পর্নো ইন্ডাস্ট্রিতে। তাতেও নাকি উৎসাহ দিয়েছেন তার বাবা। এক সাক্ষাৎকারে পর্নোতারকা মিকায়েলা দিয়েছেন এসব তথ্য।

মিকায়েলার বাবা আর কেউ নন, তিনি হলেন হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ইটি, জস, জুরাসিক পার্ক, ওয়ার অব দ্য ওয়ার্ল্ডসের মতো বিখ্যাত সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মিকায়েলার সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর চমকে গেছেন অনেকেই।

মিকায়েলা জানান, তার বাবার সঙ্গে আলোচনা করেই পর্নোকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি। প্রথমে নিজেই পর্নোভিডিও তৈরি করছেন। বাবা পরিচালক স্টিভেন স্পিলবার্গ নিজেও নাকি তার কাজে সমর্থন দিয়েছেন।

মিকায়েলা বলেন, ‘যৌনতার প্রতি আমার ভীষণ ঝোঁক থাকায় অনেকবার সমস্যায় পড়েছি। এরপর একরকম জেদ করেই যৌনতাকে পেশা হিসেবে নিয়েছি। আমার মনে হয়েছে, অনেকেই যৌনতা পছন্দ করলেও এগুলো প্রকাশ করতে স্বাচ্ছন্দবোধ করে না।

কিন্তু আমি ভেবেছি অন্যভাবে। আমার কাছে সহজ হিসাব এতে প্রচুর টাকা আয় হবে। আমি মানুষকে গর্বের সঙ্গে বলব, নিজের শরীরকে ব্যবহার করে আমি কিছু ভুল করিনি। আমার ক্যারিয়ার নিয়ে বাবা-মায়েরও কোনো সমস্যা নেই। তারা আমাকে সাপোর্ট করেছেন।’

উল্লেখ্য, মিকায়েলাকে স্পিলবার্গ দত্তক নিয়েছিলেন ১৯৯৬ সালে। বর্তমানে তার বয়স ২৩ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫