Skip to content

গাজীপুরে হিজড়াদের জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিনব্যাপী দর্জিবিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ প্রদান করেন।

এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক ও হিজড়া জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন হাসি ও মৌসুমী।

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সমাজসেবা অধিদপ্তরের গৃহীত গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ৫০ জন হিজড়াকে দর্জিবিজ্ঞান বিষয়ে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় তাদের স্বাভাবিক জীবন ধারায় ফিরে আসার জন্য কাউন্সেলিং ও মোটিভেশন ক্লাস সম্পন্ন করা হয়।

হাসি ও মৌসুমী তাদের বক্তব্যে প্রশাসনের উদ্দেশ্যে দাবী করেন, সময়োপযোগী উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মস্থান, বাসস্থান ও কবরস্থানের ব্যবস্থা করা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫