Skip to content

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে জঙ্গি হামলায় নিহত বেড়ে ৩২

আন্তর্জাতিক ডেস্ক ॥
আফগানিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে জঙ্গি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩২ জন। আহত হয়েছেন আরও ২৬ জন। শুক্রবার দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আফগান সরকারের একজন শীর্ষ রাজনীতিবিদ আবদুল্লাহ আবদুল্লাহ। তবে তিনি সম্পূর্ণ নিরাপদে স্থান ত্যাগে সক্ষম হয়েছেন। খবর আল-জাজিরা ও নিউইয়র্ক টাইমসের।।

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পর আফগানিস্তানে যে শান্তির আশা করা হচ্ছিল তা এখন ক্রমেই নিভতে শুরু করেছে।

চুক্তির পর এরই মধ্যে বেশ কিছু জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তালেবানের ওপরও হামলা দীর্ঘদিন বন্ধ রাখার পর আবারও চালু করেছে যুক্তরাষ্ট্র।

তবে শুক্রবারের হামলায় জড়িত থাকার বিষয়ে এখনও দায় স্বীকার করেনি তালেবান। হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার।

তিনি জানান, ২৭টি মরদেহ ও ২৯ জন আহতকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যায়।

যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির পর এটিই সব থেকে ভয়াবহ হামলা দেশটিতে। আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র ফ্রাইদুন কোয়াযন জানান, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ একটি রকেট এসে আঘাত হানে সেখানে। তবে আবদুল্লাহসহ অন্য বেশ কয়েকজন রাজনীতিবিদ অক্ষত অবস্থায় স্থান ত্যাগ করতে পেরেছেন। ঘটনার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি একে মানবতার বিরুদ্ধে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫