Skip to content

কক্সবাজারে এবারে নেই কোনো আনন্দ উল্লাস থার্টি ফাস্ট নাইটের

জেলা প্রতিনিধি, কক্সবাজার ॥ ২০১৩ ইংরেজী বর্ষকে বিদায় আর ২০১৪ কে স্বাগত জানিয়ে নতুন বর্ষকে বরন করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এবারে নেই কোনো আনন্দ উল্লাসের আমেজ। দেশের চলমান পরিস্থিতির সম্মুখিন হয়ে এ বছর থার্টি ফাস্ট নাইট অপভোগ করতে পর্যটন নগরী কক্সবাজারে আসেনি ভ্রমন পিপাসু পর্যটকরা। যে কারনে দীর্ঘতম সমুদ্র সৈকত ২৯ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত ছিলো একেবারেই ফাঁকা। অন্যান্য বছর থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বর্তমান সময়টাতে তিল ধারনের ঠাঁই থাকেনা পর্যটন শহরের হোটেল মোটেল ও গেস্ট হাউজ গুলিতে। কিন্তু এবারে পর্যটন শহরের প্রায় সাড়ে ৩শ’ হোটেল মোটেল ও গেস্ট হাউজে নেই কোনো বুকিং। বিরোধী দলের হরতাল অবরোধের সম্মুখিন হয়ে সম্প্রতি পর্যটন এলাকার ব্যবসায়ীদের যে পরিণতি হয়ে ছিলো ঠিক তেমনি ভাবে যাচ্ছে থার্টি ফাস্ট নাইটের বিশেষ দিনটিও। বিগত বছর গুলিতে পুরো সৈকত জুড়ে নানা বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন থাকলেও এবারে কোনো বিনোদনের প্রোগ্রাম হাতে নেয়নি সরকারি বেসরকারি কোনো সংস্থা।

কিন্তু বর্তমানে দেশের অরাজক পরিস্থির কারনে পর্যটক শূণ্য হয়ে আছে সৈকত নগরী কক্সবাজার। পর্যটন মৌসুমের বিশেষ দিনেও পর্যটক না থাকায় চরম হতাশা বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে। থার্টি ফাস্ট নাইট উপলক্ষে পর্যটন এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, যেদিকে থাকায় সেদিকেই ফাঁকা। অপরুপ সৌর্ন্দয্যের প্রাকৃতিক দৃশ্য দেখার মতো নেই কোনো পর্যটক। সৈকতের বালিয়াড়িতে মনের মাধুরি মিশিয়ে ছাতা চেয়ার সারিবদ্ধ ভাবে সাজানো থাকলেও বসার মতো কোনো মানুষ নেই। অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে সৈকত এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। কক্সবাজার জেলা ঝিনুক শিল্প সমবায় সমিতির সভাপতি মোশারফ হোসেন দুলাল ও ছাতা চেয়ার ব্যবসায়ী হাসান উল্লাহ জানান, প্রতি বছর পুরনো বছরের বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানো ছাড়াও-এমনিতেই বছরের এই সময়টাতে তিল ধারনের ঠাঁই থাকেনা সাগরকন্যা কক্সবাজারে। বালুকাময় সৈকত, নীল জলরাশি এবং শেষ বছরের ডুবন্ত সূর্যাস্তের অপরুপ সেীর্ন্দয্য দেখতে প্রতি বছর ২৯ ডিসেম্বর থেকে কক্সবাজারের হোটেল, মোটেল এবং গেষ্ট হাউজ গুলি কানায় কানায় পূর্ন হয়ে থাকে। কিন্তু অন্যান্য বছরের ২৯ ডিসেম্বর কিংবা থার্টি ফাস্ট নাইটের সাথে এবারের থার্টি ফাস্ট নাইনের চিত্র সম্পূর্ণ উল্টো। বিগত বছর গুলিতে দীর্ঘতম সমুদ্র সৈকতে লাখো পর্যটকের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল নানা বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করতো।

কিন্তু এ বছর পর্যটকের আগমন যেমন শূন্যের কোটায়, তেমনি কোনো আনন্দ উল্লাসের প্রস্ততিও নেই। সব মিলে ব্যবসায়ীদের মাঝেও বিরাজ করছে চরম হতাশা। একই ভাবে আরো একাধিক ব্যবসায়ী জানায়, লাখ লাখ ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যবসা শুরু করা হলেও বর্তমানে ব্যাংক ঋন পরিশোধ দুরের কথা দোকান কিংবা ব্যবসা প্রষ্ঠিানের কর্মচারীদের বেতন কিংবা খাওয়ার বিল পর্যন্ত উঠানো যাচ্ছেনা। একাধিক ঝিনুক দোকানদার জানায়, আমরা যারা সমুদ্র সৈকতে ব্যবসা করি তারা বিগত নয় মাস টানা ক্ষতির সম্মুখিন হয়ে আসছি। কিন্তু সর্বশেষ আশা করেছিলাম থার্টি ফাস্ট নাইট উপলক্ষে কক্সবাজার লাখো পর্যটকের আগমন ঘটলে কিছু ব্যবসা হবে। কিন্তু সরকারি দল ও বিরোধী দলের রশ্মি টানাটানির কারনে তা থেকেও আমরা বঞ্চিত হয়েছি। সুতারাং দুঃখের কোনো সীমা নেই। পাওনাদারদের বিরক্তের কারনে মোবাইল ফোন পর্যন্ত বন্ধ করে জনবিচ্ছিন্ন ভাবে বসবাস করতে হচ্ছে।

একই ভাবে ফাস্টফুড ব্যবসায়ী শহীদুল ইসলাম জানায়, অন্যান্য বছর থার্টি ফাস্ট নাইট উপলক্ষে পর্যটন এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে নতুন কর্মচারী নিয়োগের প্রথা চালু থাকলেও এবার তার পুরো উল্টো। নিয়োগের বদলে চলছে কর্মচারী ছাটাই।

এদিকে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে কক্সবাজারে আসা গুটি কয়েক পর্যটকরাও জানায় তাদের হতাশার কথা। তাদের অভিযোগ অন্যান্য বছর লাখো পর্যটকের আগমন ও আনন্দ উল্লাসের ব্যবস্থা থাকলেও এবার তেমন কিছু চোখে পড়ছেনা। যেদিকে থাকায় সেদিকে ধুধু বালির চর। একই ভাবে থার্টি ফাস্ট উপলক্ষে পর্যটকের আগমনের ছাড়া না পাওয়ায় সকল প্রোগ্রাম বাতিলের কথা জানালেন হোটেল কক্স টু ডে’র অপারেশন ডাইরেক্টর সাখাওয়াত হোসেন। হোটেল মোটেল ও গেস্ট হাউজ ব্যবসায়ীদের অভিযোগ অন্যান্য বছর এ সময়টাতে পর্যটন এলাকার হোটেল মোটেল ও গেস্ট হাউজ গুলির কক্ষ শতভাগ বুকিং হয়ে যেতো। কিন্তু এ বছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে তাদের চলছে ব্যবসার নিরব অকাল। এ অবস্থা চলতে থাকলে হোটেল মোটেল গুলিতে তালা লাগাতে আর বেশি সময়ের দরকার পড়বেনা বলে মনে করছেন একাধিক ব্যবসায়ী। এদিকে প্রধান দুই রাজনৈতিক দলের রশ্মি টানা টানি পরিহার করে পর্যটন শিল্পকে বাচঁনোর দাবী জানিয়েছেন কক্সবাজারের পর্যটন এলাকার সকল ব্যবসায়ীসহ জেলাবাসী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫