Skip to content

করোনা আতঙ্কে গোসল করা ছেড়ে দিলেন গায়িকা

বিনোদন ডেস্ক ॥
হলিউডে গায়িকা ও নায়িকা হিসেবে মাইলির উত্থানটা মূলত ডিজনির বিখ্যাত চরিত্র হানা মন্টানা দিয়ে। মার্কিন এই টিভি সিরিজটি দিয়েই সকল শ্রেণির দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন এই তারকা। এখনো সমান তালে গান গেয়ে চলেছেন মাইলি। তবে করোনাভাইরাসের থাবায় বর্তমানে থেকে আছেন তার কাজ।

না, করোনায় আক্রান্ত হননি তিনি তবে স্বেচ্ছায় কোয়ারানটিনে রয়েছেন মাইলি সাইরাস। এমনকী কোয়ারেন্টাইনে গিয়ে গোসল করাও ছেড়ে দিয়েছেন মাইলি। গত পাঁচ দিন থেকে গোসল করেননি এই গায়িকা।

মাইলি সাইরাস জানিয়েছেন, পাঁচদিন ধরে তিনি জামাকাপড়ও বদলাননি। গোসলও করেননি। এমন কী আগামী কয়দিন গোসল করবেন না তাও নাকি ঠিক করেননি মাইলি।

করোনার জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন এই পপ তারকা। অস্ট্রেলিয়ার দাবানলে যে ব্যাপক ক্ষতি হয়েছে তার জন্যে অর্থ সংগ্রহের জন্যেই তিন দিন ব্যাপী এই রিলিফ কনসার্টের আয়োজন করা হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫