Skip to content

করোনায় গায়ক বিল উইথার্সের মৃত্যু

বিনোদন ডেস্ক ॥
করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ‘এইন্ট নো সানশাইন’ ও ‘লিন অন মি’ গানের গায়ক বিল উইথার্স। সত্তর দশকের জনপ্রিয় মার্কিন গায়ক বিল উইথার্সের বয়স হয়েছিলো ৮১ বছর। গায়কের পরিবারিক সূত্রে জানা গেছে গত ৩০ মার্চ লস আঞ্জেলসে মারা গেছেন তিনি।

বিল উইথার্সের পরিবার জানিয়েছে, অনেকদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন উইথার্স। এমন কী ১৯৮৫ সালের পর আর কোনও গানও প্রকাশ করেননি এই শিল্পী।

তবে বিল উইথার্সের ৭০ দশকের গানও গানগুলো তাকে মানুষের হৃদয়ে স্থান দিয়েছে। এখান সংগীতপ্রেমীদের মুখে মুখে ফেরে সেই গান। মৃত্যুর পরেও তার ‘লিন অন মি’ গানটি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই গান শেয়ার করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

এই কয়দিনে করোনাভাইরাস কেড়ে নিয়েছে আরও বেশক’জন গুণী মানুষের প্রাণ। এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এমি ও গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী অ্যাডাম শ্লেসিংগার, ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেতা অ্যান্ড্রু জ্যাক, জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা, আমেরিকান অভিনেতা মার্ক ব্লাম, আমেরিকান কান্ট্রি সংগীতশিল্পী জো ডিফি, ব্রিটিশ কৌতুকাভিনেতা ইডি লার্জ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫