Skip to content

গাজীপুর সদরে ঈমামদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

সাদিকুর রহমান সাগর
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মসজিদ সমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে গাজীপুর সদর উপজেলার মসজিদ সমূহের অনুকূলে ইমামদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ সোমবার মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনুদান প্রদান করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, পিরুজালী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জু সরকার, ভাওয়াল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লি ও ইউনিয়নের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে ১৭৪ ইমামকে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫