কালিয়াকৈর ব্যুরো ॥ কালিয়াকৈর উপজেলার সখিপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সবজিবাহী ট্রাকে অবরোধকারীর পেট্রোল বোমায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।
১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
অগ্নিদগ্ধরা হলেন- আলমগীর হোসেন, লোকমান এবং মোকসেদ। এদের মধ্যে দুইজন সবজি ব্যবসায়ী এবং অপরজন ট্রাকচালক বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি সবজিবাহী ট্রাক মানিকগঞ্জ থেকে কোনাবাড়ির দিকে যাচ্ছিল। কালিয়াকৈরের সখিপুরের কাছাকাছি এলে একদল অবরোধকারী ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে ট্রাকটিতে আগুন লেগে যায়। এ সময় অগ্নিদ্বগ্ধ হন আলমগীর হোসেন, লোকমান এবং মোকসেদ।
অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রথমে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
