Skip to content

এমপি আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী আর নেই

বাংলাভূমি ডেস্ক ॥
পূর্ণ মন্ত্রীর মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক পদে থাকা সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী ও বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা শাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শাহানারা বেগম মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাতেই বিএসএমএমইউতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়সহ অন্যরা উপস্থিত ছিলেন। সোমবার (৮ জুন) বরিশালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

তিনি রাজনীতিবিদ, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন শাহানারা বেগম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫