Skip to content

ফেনীতে ৫ ভোটকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি, ফেনী, ॥ ফেনীর দাগনভূঞায় তিনটি ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছে অবরোধকারীরা। এতে একটি কেন্দ্রের প্রায় সবগুলো কক্ষ পুড়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুন দেয়া কেন্দ্রগুলো হলো- মাতুভূইয়ার করিমুল্লা উচ্চ বিদ্যালয়, ওমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, গজারিয়া হাসানীয়া মাদ্রাসা, সেকান্দর বসনিয়া মাদ্রাসা ও নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। দাগনভুঞা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে উপজেলার পূর্বচন্দপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে টিনশেড ওই ভবনের কয়েকটি কক্ষের চেয়ার-টেবিল ও বেঞ্চ পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সময়ে পাশের জায়লাশকর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল গার্লস স্কুল, মাতুভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেকান্দর বসনিয়া মাদ্রাসা ও নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও আগুন দেয়া হয়।
খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেন্দ্র দুটির কিছু বেঞ্চ পুড়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫