Skip to content

এবার করোনায় আক্রান্ত তথ্য সচিব

বাংলাভূমি ডেস্ক ॥
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য সচিব কামরুন নাহার। সচিবের একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এনামুল আহসান বলেন, ’সচিব মহোদয়ের তেমন কোনো উপসর্গ নেই। তবে করোনা টেস্ট করলে তার রেজাল্ট পজেটিভ এসেছে। এখন তিনি বাসায় আইসোলেশনে আছেন।’

এর আগে গত ১৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরও আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আক্রান্ত হন।

এ ছাড়া করোনাভাইরাসে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যু হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫