স্টাফ রিপোর্টার ॥
জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান রতন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
