Skip to content

আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে। করোনাকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।

সোমবার (৬ জুলাই) সরকারি বাসভবন থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ব্রিফিং এ এসব কথা বলেন।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের কথা শুনে মনে হয়, পূর্ণিমার রাতেও বিএনপি অমাবস্যার অন্ধকার দেখতে পায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের সমন্বিত ব্যবস্থা ও দক্ষতার কারণেই এসব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।

দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কথা বলা হাস্যকর বলে মন্তব্য করেন তিনি বলেন, বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত।

যশোর ও বগুড়ার উপনির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোনো হাত নেই। করোনাকালে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশ্বের অনেক দেশে জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫