Skip to content

মাতালদের কবলে পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক ॥ ঘটনাটা ছিল পুনুমের কাছে দুঃস্বপ্নের মতই। কখনই ভাবতে পারেননি এমনটা ঘটবে। নিশ্চিন্তে এক পাঁচতারা হোটেলে নিউ ইয়ারের সেলিব্রেশনে মেতে ছিলেন পুনম পাণ্ডে। নাচছিলেন গানের তালে। হঠাৎ প্রায় এক ডজন সন্ডা-গন্ডা পুরুষ মানুষ এসে ঘিরে ধরলেন পুনমকে। শুধু ঘিরে ধরাই নয়, চেষ্টা করলেন পুনমের গায়ে হাত দিতেও। পরিস্থিতির চাপে পড়ে পুনম সাহায্যের জন্য চিৎকার করলেও, গানের আওয়াজে শুনতেই পাননি বাউন্সাররা। ততক্ষণে নাকি এক ঝাঁক মাতাল যুবক শুরু করে দিয়েছিল অসভ্যতা। শেষমেশ সহ্য করতে না পেরে পুনম হাত-পা চালাতে শুরু করলে, বাউন্সারদের নজরে আসে পুরো ব্যাপারটি। বাউন্সারের সাহায্যে সেবারের মতো বেঁচে গেলেও, পুনম কিন্তু ভয়ে কাবু।

পুনম জানিয়েছেন, জাস্ট ভাবতে পারছি না আমার সঙ্গে এটা ঘটতে পারে। আমাদের মতো সেলেবদের সঙ্গে যদি এরকম আচরণ হয়, সাধারণ মানুষেরা কতটা নিরাপত্তায় দিন কাটান তা সত্যিই ভেবে উঠতে পারছি না। আমার মনে হয় এবার কঠিন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

খবর অনুযায়ী, ডিস্কে উপস্থিত লোকেদের সাহায্যে দোষীদের চিহ্নিত করা গিয়েছে। এবং খুব শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫