ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরায় বাসের ধাক্কায় রাস্তার পাশে কর্মরত বিদ্যুৎ বিভাগের দুই শ্রমিক মফিজ (২৪) ও আশরাফুল (৪৫) নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে শ্রীপুর উপজেলার ওয়াপদা কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার মাগুরা-ফরিদপুর মহাসড়কের কালিনগর এলাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে কাজ করছিল বিদ্যুৎ বিভাগের শ্রমিক মফিজ (২৪) ও আশরাফুল (৪৫)। এসময় রয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা দেয়। এসময় মফিজ ও আশরাফুল গুরুতর আহত হন। পরে তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত মফিজের বাড়ি ঝিনাইদহ ও আশরাফুলের বাড়ি যশোর জেলায়।
পুলিশ গোয়ালন্দ ঘাটের কাছ থেকে বাসটি আটক করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
