Skip to content

লাইফ সাপোর্টে নওগাঁর এমপি ইসরাফিল

স্টাফ রিপোর্টার ॥
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে।

গত তিন দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। সেখানে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। তবে এবার অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার বিকেলে ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি।

তিনি জানান, দুই সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইসরাফিল আলমকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নওগাঁয় ফিরে যান। কয়েকদিন নওগাঁয় থেকে পুনরায় ঢাকায় চলে আসেন। এর মধ্যে বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা খুবই সংকটাপন্ন। তার সুস্থতার জন্য নওগাঁবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুলতানা পারভীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫