Skip to content

শনাক্ত ২৯৭৭, মৃত ৩৯

স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৭ জন এবং মারা গেছে ৩৯ জন। ফলে ভাইরাসটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে এবং মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৬ জনে পৌঁছালো। পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন করোনা রোগী, এ নিয়ে সুস্থের সংখ্যা পৌঁছালো ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮৯টি সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৭০৮টি ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫