Skip to content

নায়িকা পূজা চেরী আহত

বিনোদন ডেস্ক ॥
নিজ বাড়িতেই দুর্ঘটনার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি।

নায়িকার মা ঝরনা রায় বলেন, ‘পূজা বেশ আঘাত পেয়েছে। ওর মাথা ও কপালে কেটে গেছে। প্রায় দুই ঘণ্টা রক্তপাত হয়েছে। তবে খারাপ কিছু হয়নি। রক্ত পড়া বন্ধ হওয়ায় কোনো বিপদ নেই।’

করোনা পরিস্থিতির কারণে মধ্যরাতে তাকে হাসপাতলে নেয়া হয়নি বলে জানিয়েছেন নায়িকার মা। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন পূজা।

প্রসঙ্গত, দুই বাংলার প্রযোজনায় ‘নূরজাহান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় পূজা চেরীর। তবে নায়ক সিয়ামের বিপরীতে ‘পোড়ামন ২’ ছবি দিয়ে তিনি রাতারাতি নায়িকা খ্যাতি পান। এরপর প্রশংসা পাওয়ার মতো অভিনয় করেছেন একই নায়কের সঙ্গে ‘দহন’ ছবিতে।

এই নায়িকা সরকারি অনুদানে নির্মিত ‘হৃদিতা’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন ইস্পাহানী আরিফ জাহান। এতে পূজার নায়ক হিসেব থাকবেন এবিএমন সুমন। আর মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘জিন’, ‘শান’ ছবিগুলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫