Skip to content

সাবেক হুইপ আজিজুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার ॥
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক হুইপ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে আজিজুর রহমানের ভাতিজা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজিব হাসান।

গত ৫ আগস্ট আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

আজিজুর রহমান কর্মজীবনে সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

জেলা আওয়ামী লীগ সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজিজুর রহমান। তিনি ছিলেন গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। তিনি স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে মনোনীত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫