Skip to content

বীরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: বীরগঞ্জ পৌরসভায় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে এস এ বি ডি এর উদ্যোগে ও বীরগঞ্জ একচেঞ্জ ব্লাড ব্যংক এর সার্বিক সহযোগিতায় শনিবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে অত্র বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ ও দাঁত পরীক্ষা করা হয়। এতে চিকিৎসা প্রদান করেন ডেন্টিস আবু সাঈদ ইজাজ, ডেন্টিস কামরুল হাসান, ল্যাব সহকারি রিপন হাসমি, শংকর রায়, মেডিকেল সহকারি মুন ওয়ালিদ। সকাল ১০ টায় বীরগঞ্জ একচেঞ্জ ব্লাড ব্যংক এর সভাপতি মোঃ সোহাগ ইসলাম সভাপতিত্বে কর্মসূচির উক্ত কর্মসূচির শুভ সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বীরগঞ্জ একচেঞ্জ ব্লাড ব্যংক এর সাংগঠনিক সম্পাদক জিসান ইসলাম, ক্রাড়ী বিয়ষক সম্পাদক ইন্দ্র জিৎ, অফিস সহকারী বিশাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এস এ বি ডি’র সদস্য মোরশেদ হাসান আসিফ প্রমুখ্য।এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা এবং উপস্থিত ছাত্র ছাত্রীদের সকলকে গাছ লাগানোর জন্য উদ্ভুদ্ধ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫