Skip to content

ডিমলায় বিয়ের ৪৫ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: ডিমলায় মামার বাড়ি বেড়াতে এসে বিষপানে সুমনা আক্তার (২০) নামের এক নববধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সুমনা আক্তার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ নামক এলাকার রফিজুল ইসলাসের স্ত্রী।

শনিবার সকালে ডিমলা থানা পুলিশের এসআই আব্দুর রউব ও মহিলা পুলিশ সদস্য মিলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

এলাকাবাসীর ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, সুলতান আলীর কন্যা সুমনা আক্তারের সাথে বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত: রফিকুল ইসলামের পুত্র রফিজুল ইসলামের সাথে গত দেড় মাস পূর্বে সুমনা আক্তারের বিবাহ হয়। স্বামীসহ বালাপাড়া ইউনিয়নের বসুনিয়া পাড়ায় তার মামা আলিনুর ইসলামের বাড়ি বেড়াতে যায়। মামার বাড়িতে বেড়াতে আসার তিনদিনের মাথায় গতকাল সন্ধ্যায় সবার অজান্তে বিষ পান করে বিছানার পাশে পরে থাকা দেখে বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর তার মৃত্যু হয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ হিসেবে কোন কিছু জানা যায়নি তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে। এ ব্যাপারে ডিমলা থানায় একটি ইউ.ডি মামলা করেন যাহার নং-২১, তারিখ ২২-আগস্ট-২০২০ ইং দায়ের করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫