Skip to content

দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৭

অনলাইন ডেস্ক ॥
দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত বিমানের একজন মাত্র আরোহী জীবিত রয়েছেন এবং তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেপ মাইউম বলেন, আমি যা দেখেছি তাতে একজন ব্যক্তি জীবিত আছেন এবং তাকে মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

আমরা ১৫ আরোহী এবং বিমানের দুজন ক্রুর লাশ উদ্ধার করেছি। তাতে মোট নিহত হয়েছেন ১৭ জন।

বিমানটি আভেইল এবং ওয়াও শহরে একটি সংস্থার কর্মীদের বেতন নিয়ে যাচ্ছিল। এছাড়া বিমানটিতে বেশ কিছুসংখ্যক মোটরসাইকেল, যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল।

তবে বিমানটিতে বেশি আরোহী ছিলেন না। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫