Skip to content

কাপাসিয়ায় লাগামহীন করোনা সংক্রমণ আক্রান্ত ৩৪০ ও মৃত্যু ৭

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় উপজেলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। আজ মঙ্গলবার নতুন করে আরো ৬ জন শনাক্ত ও মৃতের সংখ্যা ৭, একজন পল্লী চিকিৎসকের মৃত্যুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪০। ভাইরাসটির কারণে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করলেও স্বাস্থ্য বিধি মানছেনা বেশিরভাগ মানুষ ও দোকানপাটের ব্যবসায়ীরা। ব্যক্তিগত সুরক্ষা ছাড়াই ঘুরে বেড়াচ্ছে ও ব্যবসা প্রতিষ্ঠান চলছে। অপরদিকে সুস্থ হয়েছেন ৩০৫ জন, একজনের মৃত্যুর পর করোনো শনাক্ত হয়েছিল।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, মানুষের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্ঠা করছি। এখানে ৮ এপ্রিল থেকে এপর্যন্ত ৩৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের তিনজনকে কুর্মিটোলা ও মুগদা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যদের কাপাসিয়াার আইসোলেশন সেন্টার সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ এবং রায়েদে পল্লী কমিউনিটি হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা করে ৩০৫ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমাদের সংসদ সদস্য তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমির সার্বিক সহযোগিতা ও পরামর্শে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনা রোগীদের দিন রাত সেবা দিয়ে যাচ্ছি।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিং করছি মানুষকে বোঝানোর চেষ্ঠা করছি কিন্তু শতভাগ পেরে উঠছিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫