Skip to content

তারিনের প্রথম সাংবাদিকতা

বিনোদন ডেস্ক ॥
দীর্ঘ ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী তারিন জাহান। এবার সাংবাদিক চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি একটি নাটকে তিনি এই চরিত্রে অভিনয় করলেন।

‘মঙ্গল আলোকে’ নামের নাটকটি ইকবাল ইউসুফের রচনা এবং প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। জানা গেছে, নাটকটি বিটিভিতে প্রচার হবে। সম্প্রতি বিটিভির নিজস্ব স্টুডিওতে এর শুটিং সম্পন্ন হয়েছে।

অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘প্রায় এক বছর পর বিটিভির নাটকে অভিনয় করলাম। সাংবাদিকদের সঙ্গে পরিচয় থাকলেও এ ধরনের চরিত্রে অভিনয় করিনি এর আগে। খুব আনন্দ নিয়ে কাজটি করেছি।’

নাটকটিতে শিক্ষা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫