Skip to content

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
ঠাকুরগাঁও: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা ও পৌরসভার শহরের রোড এলাকায় বিসিক সমবায় পাইকারি বাজারে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেঁয়াজের আড়তদার আবদুল জব্বারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া পেঁয়াজের দাম বেশি না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫