Skip to content

তাজউদ্দীন আহমদের ছোট বোন মরিয়ম হেলাল আর নেই

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার \
গাজীপুর: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোট বোন ও বিশিষ্ট শিল্পপতি আলম সরকারের মা মরিয়ম হেলাল আর নেই। গত রোববার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
মরিয়ম হেলালের মৃত্যুতে তাজউদ্দীন আহমদের কন্যা কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি শোক প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ বিকেল ৫টায় কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের আড়াল দক্ষিণগাঁও গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫