Skip to content

কলকাতায় স্পার আড়ালে যৌনব্যবসা, অভিনেতাসহ গ্রেফতার ১৬

অনলাইন ডেস্ক ॥
কলকাতা শহরে স্পার আড়ালে চলছিল যৌনব্যবসা। এমন অভিযোগে দুটি স্পাতে অভিযান চালানো হয়েছে। পুলিশের অভিযানে সেখান থেকে গ্রেফতার হয়েছেন বাংলা সিরিয়ালের এক অভিনেতাসহ ১৬ জন। শনিবার রাতে এ অভিযান চালানো হয়।

সিরিয়ালের যে অভিনেতা গ্রেফতার হয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্রেতা হিসেবে সেখানে গিয়েছিলেন। পুলিশ কয়েকজন তরুণীকেও উদ্ধার করেছে।

কিছুদিন আগেই পুলিশের কাছে খবর আসে, ওই দুটি স্পাতে যৌনব্যবসা চালানো হচ্ছে। এরপর থেকেই স্পা দুটির উপর পুলিশের নজর ছিল। শনিবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কতদিন ধরে এই যৌনব্যবসা চলছে, এর পেছনে আর কেউ আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫