Skip to content

ভালুকায় শিশু ধর্ষণ

আমিনুল ইসলাম
জেলা প্রতিনিধি ॥
ময়মনসিংহ: ভালুকায় উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ড কডুর মার্কেটের পাশে দায়রের মৌড় এলাকায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে গত ১১ই অক্টোবর দুপুর ১টায়।
ঘটনার একদিন পর দুপুরে জানাজানি হওয়ার পর এলাকায় সাধারণ জনমানুষের মাঝে ক্ষোভের সৃস্টি হয়।
এলাকার মেম্বার ও লোকজনের সহযোগীতায় ধর্ষিতাকে প্রথমে চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয় পরে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল প্রেরণ করেন।
স্থানীয় ফরহাদ নামে এক যুবক সার্ক মানবাধীকারকে জানালে ভালুকা সার্ক মানবাধীকার এর সভাপতি খলিলুর রহমান খান জুয়েল ও ময়মনসিংহ জেলা কমিটির সহসভাপতি আমিনুল ইসলাম এলাকাবাসীর তথ্যমতে ঘটনার সত্যতা অনুসন্ধান করেন এবং ভালুকা মডেল থানায় পুলিশকে অবগত করেন। উক্ত ঘটনায় পরে ১৩ অক্টোবর ধর্ষিতার বাবা ইসমাইল বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলার অভিযোগ দায়ের করেন।
সরে জমিনে তদন্তকালে ধর্ষিতার বাবা দৈনিক বাংলাভূমিকে জানান, তার সারে চার বছরের মেয়েকে স্থানীয় মুদি ব্যবসায়ী গাজাখুর সেলিম মিয়া (৪৮) জোড়পূর্বক বাড়ীর দক্ষিন পাশে শুয়ার ঘরে নিয়ে ধর্ষণ করেছে।
উক্ত ঘটনায় পাশের বাড়ীর আম্বিয়া খাতুন ও তার মেয়ে ফারজানা জানান, সেলিম মিয়া একজন মাদক ব্যবসায়ি এবং নিজেও সেবন করেন।
এলাকার স্থানীয় লোকজন জানান, বহুদিন পূর্বে সেলিম তার বর্তমান স্ত্রী শিরিনার পূর্বের বিবাহিত ঔরষে জন্ম নেয়া কিশোরী মেয়েকেও নিয়ে এমন ধর্ষণের অভিযোগও এলাকায় লোকমুখে বিরাজ করছিল।
বর্তমানে ধর্ষনকারী পালাতক রয়েছে।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মাঈন উদ্দীন জানান, ধর্ষণের অভিযোগে মামলাটি রেকর্ড {১৬(১০)২০}করা হয়েছে। আসামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫