Skip to content

ফিঙ্গার প্রিন্ট নিয়ে বের করে দেয়া হচ্ছে: বিএনপি প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে না উল্লেখ করে নানা অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম। আজ শনিবার দুপুর দেড়টার দিকে আত্রাই উপজেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

শেখ রেজাউল ইসলাম বলেন, সকাল থেকে ভোটের কোনো পরিবেশ নেই। নির্বাচন কর্মকর্তাকে অনেকবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা ভোট দিতে কেন্দ্র গিয়েছে তাদের কাছ থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরে ইভিএম মেশিনে নৌকা মার্কার বাটন টিপে ভোট দেয়া হয়েছে। নির্বাচনের দুইদিন আগে থেকে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছে। ভোট কেন্দ্র আওয়ামী লীগের দখলে।

শেখ রেজাউল ইসলাম বলেন, নির্বাচন কর্মকর্তা যেসব ম্যাজিস্ট্রেটের নম্বর সরবরাহ করেছেন সবগুলো নম্বর ভুল। ম্যাজিস্ট্রেটদের ফোন দেয়া হলে তারা বলছেন এলাকায় দায়িত্বে নেই। তারা বিজয়ী হতে যা করার প্রয়োজন তাই করছে।

সংবাদ সম্মেলনে আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, শফিকুল ইসলাম বেলাল, মান্নান সরদার, সিনিয়র সদস্য তসলিম উদ্দিন, যুবদলের আহ্বাবায়ক একরামুল বারী রনজু, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫