কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া প্রাথমিক শিক্ষক পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ এ শ্রেষ্ঠ সহকারি প্রাথমিক শিক্ষক (পুরুষ) নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আশরাফুল খাঁনের সভাপতিত্বে ও শরিফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা, শিক্ষানুরাগী সিমিন হোসেন রিমি এমপি। অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।
