Skip to content

কাপাসিয়ায় ভূমিহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রদিপাদ্যকে সামনে রেখে কাপাসিয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশি গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম জানান, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কাপাসিয়া উপজেলার একশত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিতে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে দেওয়া হবে। তারই অংশ হিসেবে ২৫টি ঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫