Skip to content

গাজীপুরের পূবাইলে জামায়াতে আমীরসহ আটক ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানার হায়দরাবাদ এলাকা থেকে জামায়াতে ইসলামীর পূবাইল থানার আমীরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পূবাইল ৩৯নং ওয়ার্ডের শুকন্দিরবাগ এলাকার মান্নানের বাড়িতে গোপন বৈঠক চলাকালীন তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমীর গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চুপাইর গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র মো. আশরাফ আলী কাজল (৪৩) ও সদস্য সিরাজগঞ্জ জেলার সদর থানার পোরালিয়া গ্রামের মৃত আবদুর রশিদের পুত্র মো. রেজাউল করিম (৪০)।

পুলিশ জানায়, মান্নানের বাড়িতে জামায়াতে ইসলামীর একটি দল রাষ্ট্রবিরোধী ও বিভিন্ন স্থাপনা ধ্বংসের বিষয়ে আলোচনা করার সময় এলাকাবাসী ঘেরাও দিলে দুইজনকে বইসহ গ্রেফতার করা হয়। ওই সময় বাড়ির মালিকসহ অন্য সদস্যরা পালিয়ে যায়।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত দুইজনের নামে বিভিন্ন থানায় রাষ্ট্রবিরোধী একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫