Skip to content

পাগলা থানায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মোঃ রায়হান করিম
পাগলা থানা প্রতিনিধি ॥
ময়মনসিংহ: ‘মানবাধিকার সুরক্ষায়, তারুণ্যের অগ্রযাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে প্রস্তাবিত গফরগাঁও উপজেলার পাগলা থানার উদ্যোগে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পাগলা প্রেসক্লাব চত্বরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
পাগলা থানার অফিসার ইনচার্জ ও থানা মানবাধিকার কমিটির উপদেষ্টা শাহিনুজ্জামান খানের নেতৃত্বে একটি র‌্যালী থানা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাগলা প্রেসক্লাবের চত্বরে গিয়ে শেষ হয়।
পাগলা থানা মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ জেলার শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দত্তেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান রোকছানা খাতুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে বি এম জিল্লুর রহমান, লুৎফর রহমান রানা, আল-আমিন, আশিক ই মোস্তফা, ইলিয়াস ঢালী, হাসান মাহমুদ, রায়হান করিম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫