Skip to content

করোনায় যুগ্মসচিব নাসির উদ্দিনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রশাসনের যুগ্মসচিব নাসির উদ্দিন আহমেদ মারা গেছেন। তিনি বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান শনিবার (১৬ জানুয়ারি) সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত নাসির উদ্দিন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (শনিবার) সকালে সেখানেই তিনি মারা যান।’

তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫