Skip to content

আত্মঘাতী গোলে ‘চ্যাম্পিয়ন’ আর্সেনালের বিদায়

স্পোর্টস ডেস্ক ॥
আত্মঘাতী গোলে কপাল পুড়ল আর্সেনালের। শনিবার রাতে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েলের আত্মঘাতী এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ নিয়েছে মিকেল আর্তেতার দল।

ম্যাচের শুরুটা দারুণ ছিল সাউদাম্পটনের। প্রথম পাঁচ মিনিটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু গোলভাগ্য সহায় হয়নি। তবে আর্সেনালের রক্ষণে চাপ বাড়াতেই থাকে সেইন্টসরা।

২৪ মিনিটের মাথায় পরিশ্রম কাজে দেয়। সাউদাম্পটনের কাইল ওয়াকার-পিটার্সের নিচু শট গোলরক্ষককে পরাস্ত করলে ডাইভ দিয়ে বাঁচাতে চেয়েছিলেন আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল। সেটি তার পায়ে লেগেই জড়িয়ে যায় জালে।

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে লড়েছে আর্সেনাল। তবে রব হোল্ডিং, থমাস পার্টে, বুকায়ো সাকারা ভুরি ভুরি সুযোগ পেয়েও দলকে সমতায় ফেরাতে পারেননি। ফলে ১-০ গোলে হারে এফএ কাপে এবারের যাত্রা থেমেছে বর্তমান চ্যাম্পিয়নদের।

আর্সেনালের বিপক্ষে এই জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে নাম লিখিয়েছে সাউদাম্পটন। সেখানে তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫