Skip to content

অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥
অনুমতি ছাড়া বিদেশ গমনসহ নানা অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান তাকে বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে দায়িত্ব পালনে অবহেলা, সরকারি অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণসহ নানা অনিয়মের অভিযোগে সিরাজুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাটলী ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হক জানান, এ সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান পরিষদের আর্থিক কোনো লেনদেন করতে পারবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫