Skip to content

আরও ৩ হাজার রোহিঙ্গা আজ ভাসানচরে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার ॥
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা আরও প্রায় তিন হাজার রোহিঙ্গা তৃতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন আজ।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে বৃহস্পতিবার তাদের ভাসানচরের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে।

ভাসানচরে যেতে ইচ্ছুক এসব রোহিঙ্গা ইতিমধ্যে উখিয়া কলেজ ও কক্সবাজার-টেকনাফ সড়কসংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে রয়েছে। তাদেরকে চট্টগ্রাম জেটি ঘাটে নিয়ে যেতে অর্ধশতাধিক বাস ও মালবাহী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে ১১ লাখের অধিক রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ভাসানচরে যেতে ইচ্ছুকরা সংশ্লিষ্ট শিবিরে দায়িত্বরত সরকারি কর্মকর্তার (সিআইসি) নিকট তালিকা জমা দিয়েছেন।

স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসাবে এ পর্যন্ত দুই দফায় ৪০৬টি পরিবারকে সেখানে স্থানান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫