Skip to content

‘মানুষ ভোটে বিএনপির সন্ত্রাসের জবাব দিয়েছে’

স্টাফ রিপোর্টার ॥
মানুষ ভোটের মাধ্যমে বিএনপির সন্ত্রাসের জবাব দিয়েছে এবং প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। শনিবার (৩০ জানুয়ারি) চসিক নির্বাচনকে কেন্দ্র করে হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বিএনপি নির্বাচন বানচাল করতে নানামুখী অপতৎরতা চালিয়ে আসছিল। তারা নিজেদের সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ক্যাডারদের জড়ো করে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছিল। প্রশাসনের কঠোর নজরদারি ও তৎপরতা থাকায় এসব সন্ত্রাসীদের অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে তারা এতটাই বেপরোয়া ছিল যে, আমাদের কর্মীদের ধৈর্যশীল আচরণের সুযোগ নিয়ে হামলা করেছে, আঘাত করেছে। মানুষ এসব সন্ত্রাসী হামলার জবাব ভোটের মধ্য দিয়ে দিয়েছে, বিএনিপিকে প্রত্যাখ্যান করেছে।’

এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে আহতদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখার পর তিনি দামপাড়া পুলিশ লাইন কেন্দ্রে সন্ত্রাসী হামলায় আহত তানভির ফয়সাল ইভানের বাসায় যান।

এসময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান ও আহত ইভানের পিতা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক উপস্থিত ছিলেন।

গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। ভোটে তিনি জয়লাভ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫