Skip to content

গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো.মনিরুল আলম
নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আদমজীনগর র‌্যাব-১১ এর এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মাঃ রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন গজারিয়া হাইওয়ে রেষ্টুরেন্ট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ০২ কেজি গাঁজাসহ ছিদ্দিক (৬০) নামক এক মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ জানা যায়, গ্রেফতারকৃত আসামী ছিদ্দিক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন মনোহারপুর উত্তরপাড়া এলাকার মৃত সফর আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনবকায়দা কৌশল করে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে।

পরে এগুলো নিয়ে এসে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল সে। তবে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম ও মামলা প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫