Skip to content

বারিতে ইয়াবাসহ এক যুবক আটক


স্টাফ রিপোর্টার
গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
গত ১১ এপ্রিল বিকাল ৫টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পশ্চিম মাঠের পুকুর পাড় এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে নিরাপত্তায় নিয়োজিত পিসি মোঃ আবু সাঈদের নেতৃত্বে আনসার সদস্য মোঃ বিল্লাল হোসেন ও মোঃ হারিছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে ৬ পিস ইয়াবা ও পাখি শিকারের ফাঁদসহ মোঃ আনোয়ার হোসেন পিতা ইয়াজ উদ্দিন, সাং- যোগীতলা, থানা- বাসন, গাজীপুর মহানগরকে আটক করা হয়। এ বিষয়ে পিসি মোঃ আবু সাঈদ জানান, আনোয়ার হোসেন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গাজীপুর সদর মেট্রো থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫