স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলা তায়োকোয়ানডো এসোসিয়েশনের উদ্যোগে ব্ল্যাকবেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে শহীদ বরকত স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তায়োকোয়ানডো এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মো: মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক গাজীপুর অঞ্চলের ডিজিএম মো. শফিজ উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক একেএম জাহাঙ্গীর, জেলা ক্রিকেট কোচ আনোয়ার হোসেন জাহিদ লিটন, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের কর কর্মকর্তা এড. মাসুম সরকার।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের বø্যাক বেল্ট পরীক্ষায় ৫৫ জন উত্তীর্ণ ১ম এবং ওয়ার্ল্ড তায়কোয়ানডো ফেডারেশনের ব্ল্যাকবেল্ট ২য় ডান লাভ করেন ২১জন প্রশিক্ষণার্থী।
গাজীপুর জেলা তায়োকোয়ানডো এসোসিয়েশনের ব্ল্যাকবেল্ট সার্টিফিকেট প্রদান
আপডেট :September 17, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
